লোহাগড়ায় দেবরদের নির্যাতনে ভাবি আহত ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার করল পুলিশ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২ এপ্রিল ২০২৩, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় দেবরদের নির্যাতনে ভাবি আহত ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার করল পুলিশ

এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের লোহাগড়ায় বিউটি বেগম (৩৫) নামে এক বিধবা নারীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। গত শুক্রবার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিউটি বেগম উপজেলার গিলাতলা গ্রামের মৃত্যু তোফাজ্জেল হক হিট্টুর স্ত্রী।
ভুক্তভোগী সুত্রে জানা গেছে, আট বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামী তোফাজ্জেল হক হিট্রুর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পরে ছোট দুই ছেলে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন । স্বামীর জমি চাষাবাদের পাশাপাশি সেলাইয়ের কাজ করে সন্তানদের পড়াশোনার খরচ যোগান ও জীবিকা নির্বাহ করেন। বিউটি বেগম স্বামীর জমিতে শুক্রবার সকালে চাষাবাদের জন্য যান । এ সময় তার দেবর মিন্টু খান, মনির হোসেন খান সেন্টু, সাজ্জাদ হোসেন খান রিন্টু, পিনা খান লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভয় -ভীতি দেখিয়ে চাষাবাদ বন্ধ করতে বলে। বিউটি ও তার ছেলে সাইফ খান চাষাবাদ বন্ধ না করায় তাদেরকে পিটিয়ে আহত করে। আহত বিউটি বেগম ৯৯৯ -এ কল দিলে লোহাগড়া থানা পুলিশ আহত বিউটি বেগম ও তার ছেলেকে বাড়ি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী বিউটি বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পর দেবররা বেশ কয়েকবার আমার ওপর নির্যাতন করেছে। তারা ভয় দেখিয়ে সব জমি লিখে নিতে এবং এতিম সন্তানদের ভিটা ছাড়া করতে চায়। শুক্রবার সকালে জমি চাষ করতে গেলে তারা বাধা দেয় এবং আমাকে বলে সব জমি লিখে দিয়ে চলে যা, তা না হলে তোদের সবাইকে মরতে হবে। এরপর আমাদেরকে লাঠি, হকিস্টিক, দিয়ে বেধড়ক পেটাতে থাকে। আমাদেরকে মেরে বাড়ির মধ্যে আটক করে রাখে। হাসপাতালেও যেতে দেয়নি। পরে বাধ্য হয়ে ৯৯৯ এ কল দেই। পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, বিউটি বেগমের শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। এ ব্যাপারে দেবর পিনা খান বলেন, ভাবিবর চলা ফেরা ভালো না। আমরা তাকে শাসন করেছি মাত্র ।

লোহাগড়া থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, জরুরী সেবা ৯৯৯ -এর কলের মাধ্যমে জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিউটি বেগম ও তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST