শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ এপ্রিল ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ‘স্পন্দন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি। একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসেস নাজমা বিনতে আমিন, সিনিয়র সহকারী সচিব ও শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যেখানে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অবদান রাখা শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ‘স্পন্দন’-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১০

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১২

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১৩

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১৪

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

১৫

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১৬

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১৭

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১৮

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৯

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

২০

Design & Developed by BD IT HOST