নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের ক্ষমা চাওয়া, অনুশোচনা সব হবে জনগণের কাছে : জয়

অভিযোগ বার্তা ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের কাছে। আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে। কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে, তাদের কাছে নয়। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে।’ এর আগে ডয়চে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল, ৫ আগস্টকে ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে, তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ। যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, তখনই বিবেচনা করা হবে। ক্ষমা চাওয়া ও অনুশোচনা প্রসঙ্গে আরাফাত বলেন, ‘গত এক বছর ধরে তারা যে হত্যা করেছে, তারা কি তার জন্য অনুশোচনা করেছে? আর ওই সময়ে (৫ আগস্টকেন্দ্রিক) যে হত্যা হয়েছে, আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি। স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম। যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে, তারা তো এক গোষ্ঠী হত্যাকারীকে দায়মুক্তি দিয়েছে। যারা হত্যাকারীকে দায়মুক্তি দেয়, যারা মব সন্ত্রাস করল, ঘরে ঘরে ঢুকে হত্যা করল, তার জবাব কে দেবে?’ আপনাদের যদি জনভিত্তি থাকত, তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকত, তা তো হয়নি– ডয়চে ভেলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর জবাব আপনারা কয়েক দিন পরে পাবেন। এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে। মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে। লাশের পর লাশ ফেলা হয়েছে। মানুষের মন বিষিয়ে বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে। আজকে এক বছরের মাথায় এসে দেশের বেশির ভাগ মানুষ এটা অনুধাবন করতে পেরেছে। তারা ফিল করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’ আরাফাতের দাবি, ‘আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক। তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ যদি চাইত, তাহলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত। আওয়ামী লীগ মানুষের দল। তাই সেটা চায়নি।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST