নিউজ এডিটর
২৬ জুলাই ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠিত লাখো কণ্ঠে ভার্চুয়াল শপথ পাঠ কার্যক্রমে জামালপুর জেলা একাত্মতা প্রকাশ করেছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯:৩০টায় জামালপুর, জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সমাজ গঠনে শপথ গ্রহণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, জামালপুর। পুলিশ সুপার তাঁর বক্তব্যে নারীদের অধিক সচেতন ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নারীদের নিজেদের অধিকার রক্ষায় শক্ত অবস্থান নিতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত “জুলাই শহীদ পরিবারের” সদস্যসহ প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। তাঁরা সকলে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার করে শপথ গ্রহণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই আয়োজনের মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে সমাজে সচেতনতা ও দেশপ্রেম জাগ্রত করার একটি বলিষ্ঠ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST