তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ এপ্রিল ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

মো নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঘঃ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ণঘাট এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে বিপুল পরিমাণ ক্ষতিকর সাকার মাছের সন্ধান মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা মৎস্য কর্মকর্তা এবং পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর প্রতিনিধিদল।

গোকর্ণঘাট দক্ষিণপাড়ার বাসিন্দা মোহন মিয়ার পুকুরে এই নিষিদ্ধ মাছের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশকর্মীরা জানিয়েছেন, এই পুকুর থেকে বৃষ্টির পানি বা নালার মাধ্যমে সাকার মাছ তিতাস নদীতে ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।

যদি এই রাক্ষুসে মাছ একবার নদীতে প্রবেশ করে, তবে তিতাস নদীর অবস্থা ঢাকার বুড়িগঙ্গার মতো ভয়াবহ হবে এবং দেশীয় মাছের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে এই মাছ চাষ, পরিবহন ও বিপণনে কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লোকালয়ে এর বিশাল মজুত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই তারা মৎস্য কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পেয়েছেন।

তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারো পুকুরে যদি একটিও সাকার মাছ দেখা যায়, তবে দেরি না করে পুরো পুকুর সেচে সেই মাছ ধ্বংস করতে হবে, অন্যথায় দেশীয় কোনো মাছ চাষ করা সম্ভব হবে না।।

গোকর্ণঘাট এলাকার তরী বাংলাদেশের সদস্য সচিব মো. বাচ্চু মিয়া এবং মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই এর সভাপতি মাহফুজুর রহমান পুষ্প এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছের ভয়াবহতা সম্পর্কে জেনে তারা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন। পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় তারা যেকোনো মূল্যে এই মাছ নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পুকুর মালিক মোহন মিয়া তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আজ পুকুরে জাল ফেলার পর তিনি অভাবনীয় এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মাত্র একবার জাল টেনেই প্রায় ২০০ কেজি সাকার মাছ পাওয়া গেছে এবং তার ধারণা পুকুরের নিচে আরও বিপুল পরিমাণ মাছ রয়েছে।

তিনি স্বীকার করেন যে, এই মাছটি মৎস্য চাষের জন্য কতটা ক্ষতিকর তা তার আগে জানা ছিল না।

জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী, তিনি এখন পুরো পুকুর সেচে একটি সাকার মাছও যেন অবশিষ্ট না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করছেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন জানান, জনস্বার্থে এবং জেলে সম্প্রদায়ের জীবিকা রক্ষায় সাকার মাছ দেখামাত্রই মেরে ফেলতে হবে।কোনোভাবেই যেন এই মাছ নদী, নালা বা খাল-বিলে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

একই সাথে তিনি স্থানীয়দের এই সচেতনতাকে সাধুবাদ জানান এবং পুরো জেলায় এমন সতর্কতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST