News Editor
১২ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৭

রাজশাহী ব্যুরো, রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদার দিকনির্দেশনায় ও এসআই রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় উপজেলার কিশমত হোজা গ্রাম থেকে মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সলেমান আলী (৬০), ঝালুকা গ্রামের যুবলীগ নেতা আব্দুস ছালাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী জয়নগর ইউপির মাড়িয়া গ্রামের মিঠুন আলী (৩২) ও জয়নগর গ্রামের মনছুর রহমান মেম্বার (৫০)। এছাড়াও ফৌজদারি মামলায় গুড়খাই গ্রামের আব্দুল কাজি (৪৮), মাদকদ্রব্য আইনের মামলায় বাজুখলসি গ্রামের শফিকুল ইসলাম (৫৬) ও ওয়ারেন্টভুক্ত আসামী মাড়িয়া গ্রামের মকছেদ আলী (৫৫)। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, ওয়ারেন্টভুক্ত ও ফৌজদারি মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা-বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১০

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১১

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১২

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৩

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৪

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৫

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৬

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১৮

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

২০

Design & Developed by BD IT HOST