ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ এপ্রিল ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারী আটক

মোকছেদুল ইসলাম,নওগাঁঃ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

মঙ্গলবার (০৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৭/১১-আর হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রা কালী মন্দির এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মাদক সেবনরত অবস্থায় ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ বদিউল ইসলাম (৩৯), মোমিনুল ইসলাম (৩২), শাহাদাত হোসেন সাগর (২৭), সামুনুর রশিদ (৩৫) ও শ্রী তাপস কুমার (২৮)। তাদের সবার বাড়ি ধামইরহাট থানার বিভিন্ন এলাকায়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১০

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১১

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১২

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৩

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৪

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৫

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৭

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৮

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৯

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

২০

Design & Developed by BD IT HOST