নিউজ এডিটর
১ অক্টোবর ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চাটখিলে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও চাটখিল উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলাসমূহের সমন্বয়ে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবী জানান। যে বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী বলে তারা দাবী তোলেন। এই অঞ্চলে অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না বলেও তারা জানান। সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির চাটখিল উপজেলা সভাপতি আনিস আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন মুরাদ, উপজেলা সংগঠক ফজলে রাব্বি আবিদ প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, ‘কোনো জেলাকে নতুন কোনো বিভাগের অন্তর্ভুক্ত করতে চাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি। শুনানি ছাড়াই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। অন্য কোনো জেলার নামে বিভাগ হলে নোয়াখালীবাসী কখনো তা মানবে না। বুধবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধনের মাধমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে একটি মিছিল নিয়ে চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রামগঞ্জ মহাসড়কে আরেকটি মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে অংশ গ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আবারো বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করাছ হয়। মিছিলটি চাটখিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়েছে। মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল নোয়াখালী বিভাগ বাস্তবায়ন উপজেলা কমিটির সভাপতি হিসেবে আনিছ আহমেদ হানিফ এর নাম ঘোষণা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST