নিউজ এডিটর
২৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় প্রদানকারী প্রতারক এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ আল মামুন (৪৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুনের পিতার নাম আব্দুল হামিদ।l তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার উয়াইল গ্রামে। বর্তমানে তিনি ঢাকা জেলার সাভার থানার রাঢ়ীবাড়ী, বি-ব্লক ২/৯, জালেশ্বর এলাকায় বসবাস করতেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আল মামুন জমি ও ফ্ল্যাট ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও তিনি নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের তদবির, বদলি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জুলাই অভ্যুত্থান/২৪ পরবর্তী বিভিন্ন মামলার আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়েও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেন। ডিবি সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখে তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১১০৭৪৯৫৩ থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে কল দিয়ে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দেন। বিষয়টি অবগত হয়ে প্রধানমন্ত্রীর এপিএস-১ ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-১১৫৫, তারিখ-১৯/০৫/২০২৬। পরে বিষয়টি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম অবগত হলে তার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে একটি চৌকস অভিযানিক দল গঠন করা হয়। এসআই (নিঃ) মোঃ হিমেল হোসেন ও এসআই (নিঃ) রনি দেবনাথের নেতৃত্বে ডিবির দলটি তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে ২১ মে ২০২৬ রাত ১১টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন রাঢ়ীবাড়ী, জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, ইংরেজিতে “PRESS” লেখা জিপ গাড়ি, “আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট” সম্বলিত লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST