নিউজ এডিটর
২১ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

মো গোলাম কিবরিয়া, (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে সোহাগ শেখ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী শেখের ছেলে এবং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহাগ নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে নিয়ে আত্মহত্যা করে। পরে সোহাগের মা তাকে খাবার খেতে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ পাননি। পরে তার নিজ ঘরে গিয়ে সোহাগকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে গলায় ফাঁস নিয়ে সোহাগ শেখ আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১০

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১১

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১২

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৩

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১৬

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১৭

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৮

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৯

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

২০

Design & Developed by BD IT HOST