নিউজ এডিটর
১৩ এপ্রিল ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ‘স্পন্দন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি। একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসেস নাজমা বিনতে আমিন, সিনিয়র সহকারী সচিব ও শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যেখানে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অবদান রাখা শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ‘স্পন্দন’-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১০

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১১

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১২

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৪

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৬

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৭

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৮

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২০

Design & Developed by BD IT HOST