শিল্পী সমিতির নির্বাচন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জুলাই ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতির নির্বাচন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে মুখোমুখি হয় দুটি পূর্ণাঙ্গ প্যানেল—আরমান–মুক্তি পরিষদ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন।

শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ গণনা শেষে শনিবার ভোরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব দায়িত্ব পেল। নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীর কাছে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা

রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় আর্জেন্টিনার,শেষ ষোলোতে প্রতিপক্ষ মিশর

শিল্পী সমিতির নির্বাচন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

বিআরটিএর পরিদর্শক বাবরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত এখন সময়ের দাবি

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ।

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ

চায়ের প্যাকেটে কুরিয়ারে আসা ১২ হাজার ইয়াবাসহ আটক ১

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

১০

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১১

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

১২

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

১৩

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

১৪

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

১৫

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

১৬

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

১৭

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১৮

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১৯

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

২০

Design & Developed by BD IT HOST