admin
২৪ ডিসেম্বর ২০২২, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ হাছন রাজা’র জন্মদিন

  হাছন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর ৭ পৌষ ১২৬১ বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন।বহু লোকের মধ্যে চোখে পড়ে তেমনি সৌম্যদর্শন ছিলেন তিনি।   প্রাতিষ্ঠানিক শিক্ষা না হলেও তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি সহজ-সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান রচনা করেন।   পাখি ভালোবাসতেন। ‘কুড়া’ ছিল তার প্রিয় পাখি। তিনি ঘোড়া পুষতেন। তার প্রিয় দুটি ঘোড়ার নাম ছিল জং বাহাদুর এবং চান্দমুশকি।এই ভাবে রাজার মোট ৭৭টি ঘোড়ার নাম পাওয়া যায়। বিশাল ভূসম্পত্তির মালিক প্রথম যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন।   তিনি ছিলেন হিন্দু রাজবংশের উত্তরাধিকারী। সিলেটের রামপাশা ও সুনামগঞ্জের লক্ষণশ্রী মিলে বিস্তৃত ছিল তাঁদের রাজত্ব। পূর্বপুরুষ ক্ষত্রিয় রাজা বীরেন্দ্র চন্দ্র সিংহদেব সিলেট সুনামগঞ্জ এলাকায় বড় জমিদারির পত্তন করেন। বীরেন্দ্র চন্দ্র রাজা বাবু রায়চৌধুরী নামে বেশি পরিচিত ছিলেন। পরে তিনি ইসলাম ধৰ্ম গ্রহণ করে রাজা বাবু খান চৌধুরী নাম নেন। পিতা আলী রাজা ও তাঁর পঞ্চম পত্নী হুরমত জাহাঁ বিবির সন্তান ছিলেন হাছন।   তাঁর প্রাথমিক শিক্ষা বাড়িতে মায়ের কাছেই হয়েছিল। হাছন বাংলা,হিন্দি, আরবি ও ফার্সি ভাষাও শিখেছিলেন। তাঁর বাংলাল হাতের লেখা ছিল খুবই সুন্দর। বাংলায় “দেওান হাছন রাজা চৌধুরী” হিসেবে স্বাক্ষর করলেও আরবিতে হাছন রেজা নামে স্বাক্ষর করতেন। তিনি।   এক আধ্যাত্মিক স্বপ্ন রাজার জীবন দর্শন আমূল পরিবর্তন করে । চরিত্রে আসে সৌম্যভাব। বিলাস প্রিয় জীবন ছেড়ে বিষয়-আশয়ের প্রতি তিনি নিরাসক্ত হয়ে উঠলেন। তাঁর মনের মধ্যে এলো এক ধরনের উদাসীন বৈরাগ্য।   সাধারণ মানুষের খোঁজ-খবর নেয়া হয়ে উঠলো প্রতিদিনের কাজ। সকল কাজের উপর গান রচনায় হাসন হয়ে উঠলেন এক সাধক কবি। হাছন রাজা হিন্দি ভাষাতেও অনেকগুলি গান রচনা করেছেন। রাজর্ষিদের মতো শব্দ নিয়ে গান বাঁধতেন তিনি। গানগুলির প্রধান বিষয়বস্তু ছিল ঈশ্বরের ধারণা, তাঁর প্রতি ভক্তি এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যে আধ্যাত্মিক সম্পর্ক।১৯১৪ সালে ২০৬টি গান নিয়ে ‘ হাছন উদাস’ ল নামে রাজার গানের একটি সংকলন প্রকাশিত হয়। ল হাছন রাজার কথা প্রথম জনসমক্ষে নিয়ে আসেন প্রভাতল কুমার শর্মা । ১৯২৪ সালে তিনি এক চিঠিতে রবীন্দ্রনাথকে রাজার কথা জানান। সেই বছরই প্রভাত কুমার মুরারীচাঁদ কলেজ ম্যাগাজিনে হাছন রাজাকে নিয়ে একটি প্রবন্ধ লেখেন। পরের বছর তিনি রবীন্দ্রনাথকে হাসনের ৭৫ টি গান পাঠান।   রবীন্দ্রনাথের সিলেট সফরের সময় ‘হাছন উদাস’-এর একটি কপি রবীন্দ্রনাথের হাতে আসে। হাছন রাজা তখনো জীবিত এবং নিতান্তই অপরিচিত এক কবি। হাছন রাজার নাম তিনি শোনেন নি । তাঁর সঙ্গে হাছন রাজার কোনদিন দেখা হয় নি । অথচ বিশ্বসভায় হাছন রাজাসহ বহু গ্রাম্য কবিকে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।   ১৯২৫ সালে ভারতীয় দর্শন সমিতির সভাপতির ভাষণে ‘হাছন উদাস’ এর একটি গান উদ্ধৃত করেন তিনি ।   ১৯৩০ সালে ‘The Religion ofল Man’ শিরোনামে অক্সফোর্ডে দেওয়া ‘হিবার্ট লেকচার’-এ রবীন্দ্রনাথ একই বিষয়ের পুনরুল্লেখ করেন।অক্সফোর্ডের বক্তৃতায় হাছনের কবিতাকে বাংলাল ভাষার এক অমূল্য সম্পদ বলতে তিনি দ্বিধা করেননি।ল   রাজার ভাবনায় ছিল মানুষ, জীবন,প্রকৃতিল ও জগৎ। তাঁর গান বা কবিতার দর্শনকে রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন। আন্তর্জাতিক পরিসরে বক্তৃতা করতে গিয়ে তিনি হাছন রাজার এই দর্শনের কথা তুলে ধরেছেন। প্রশংসা করেছেন ।   রবীন্দ্রনাথের এই স্বীকৃতি হাছন রাজাকে সিলেটের শিক্ষিত সমাজে এবং পরবর্তীকালে সারা বাংলায় পরিচিত ও স্বীকৃত হতে নিয়ামক ভূমিকা পালন করে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST