নিউজ এডিটর
২৮ অগাস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় চরম সংকট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় নানা সংকট দেখা দিয়েছে। প্রায় তিন লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই হাসপাতালটি। কিন্তু চিকিৎসক সংকট, যন্ত্রপাতির ত্রুটি, অ্যাম্বুলেন্স সেবার অচলাবস্থা ও অব্যবস্থাপনার কারণে রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮ জন চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২১ জন। এর মধ্যে তিনজন রয়েছেন ডেপুটেশনে। ফলে কার্যত ১৮ জন চিকিৎসক দিয়েই পুরো উপজেলা হাসপাতালের চিকিৎসা সেবা চলছে। অথচ গুরুত্বপূর্ণ পদগুলোতে নেই কোনো সার্জন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ কিংবা চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। এনেস্থেশিয়া ডাক্তারের অভাবে দীর্ঘদিন ধরে সার্জারি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন বহুদিন ধরে অকেজো। তেলের সংকটে সরকারি অ্যাম্বুলেন্সও গত পাঁচ মাস ধরে চালু নেই। সীমিত আকারে ইসিজি পরীক্ষাসহ কিছু সেবা থাকলেও অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বাইরে যেতে হচ্ছে। নার্সিং বিভাগের ৩৯টি পদের মধ্যে কর্মরত আছেন ৩৮ জন। কিন্তু পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। অন্যদিকে উপজেলার কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রগুলোতে গাড়ি থাকলেও তেলের বরাদ্দ না থাকায় মাঠ পর্যায়ে কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের ভেতরের পরিবেশ নিয়েও অসন্তুষ্ট রোগী ও স্বজনরা। ২০২৫ সালের জুনে আউটসোসিংয়ের জনবলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারনেও ব্যপক জনবল সংকটের সৃষ্টি হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী পর্যাপ্ত না থাকাতে নোংরা টয়লেট, দুর্গন্ধযুক্ত পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে তারা দুর্ভোগে পড়ছেন। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ডুবে থাকে হাসপাতাল। জেনারেটর না থাকায় রোগীদের ভোগান্তি আরও বেড়ে যায়। চিকিৎসা নিতে আসা আসমা বেগম, রুপালি খাতুন, রোজিনা বেগম, সুরুজ মিয়া ও নজরুল অভিযোগ করে বলেন, “বিদ্যুৎ না থাকায় অন্ধকারে কিছু দেখা যায় না। প্রচ- গরমে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। অনেক পরীক্ষার রিপোর্ট বাইরে থেকে করাতে হয়।” আব্দুল জলিল বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে নিয়ে এসেছিলাম গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু এখানে এক্সরে মেশিন নেই, নেই অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক। সরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া দিয়েই রাজশাহী নিয়ে যেতে হয়েছে ছেলেকে।” এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস জানান, “আমরা সীমিত জনবল ও সুযোগ-সুবিধা নিয়েই সেবা দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে শূন্য পদ পূরণ ও বিকল যন্ত্রপাতি সচল করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১০

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১১

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১২

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৪

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৬

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৭

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৮

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২০

Design & Developed by BD IT HOST