জাসদ নেতাকে চালান দেওয়া নিয়ে গড়িমসি, ওসিসহ ৩ কর্মকর্তাকে প্রত্যাহার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ অগাস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাসদ নেতাকে চালান দেওয়া নিয়ে গড়িমসি, ওসিসহ ৩ কর্মকর্তাকে প্রত্যাহার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব এ কে এম মাহবুবার রহমান রুস্তমকে (৫৫) আদালতে চালান দেওয়া নিয়ে গড়িমসি করার অভিযোগে নন্দীগ্রাম থানার ওসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি ও বগুড়ার পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে তিন জনকে প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, তাদের প্রত্যাহারের কারণ জানা নেই।

প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন- নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আবু মুসা ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক। এর মধ্যে ওসিকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত, ইন্সপেক্টর আবু মুসাকে গাবতলী থানায় বদলি ও থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হককে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব এ কে এম মাহবুবার রহমান রুস্তম উপজেলার সদর ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের সাবেক এমপি এ কে এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই ও উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সমিতির সভাপতি। তিনি গত ২৪ আগস্ট সকালে সমিতিতে এলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে (রুস্তম) আটক করে নন্দীগ্রাম থানা পুলিশে দেন।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, জাসদ নেতা এ কে এম মাহবুবার রহমান রুস্তম চাকরি দেওয়ার নামে অনেকের কাছে টাকা নিয়েছেন। তিনি সমিতিতে এলে পাওনাদাররা হইচই করেন ও তাকে আটক করে পুলিশে দেন। কিন্তু নন্দীগ্রাম থানা পুলিশ তাকে আদালতে পাঠাতে গড়িমসি করেন। সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হলেও চাপের মুখে রাত ১২টার দিকে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এ সময় প্রচারণা হয়, আসামি হওয়া সত্ত্বেও তাকে (রুস্তম) থানায় অনেক সমাদর করা হয়। পরে বিএনপির নেতাকর্মীরা থানায় গেলে পরদিন তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

বিএনপির এ নেতা আরও জানান, নাশকতার মামলার আসামিকে থানায় সমাদর করার অভিযোগ উঠলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসিসহ তিন কর্মকর্তাকে নন্দীগ্রাম থানা থেকে প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসির দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম জানান, এ কে এম মাহবুবার রহমান রুস্তমের নামে থানায় কোনও৫ মামলা ছিল না। এক মামলায় রুস্তম আলী নামে একজনকে আসামি করা হয়েছিল। কিন্তু বাবার নাম না মেলায় সময় লেগেছে। বাবার নাম ও আসামির নামের মিল না থাকার কারণে গ্রেফতার রুস্তমকে জানুয়ারিতে করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, জাসদ নেতা রুস্তমেরট গ্রেফতারের সঙ্গে নন্দীগ্রাম থানার ওসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহারের কোনও সম্পর্ক নেই। জনগণ যাতে ভালো সেবা পান সে জন্য থানা পুলিশকে পুনর্বিন্যাস করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১০

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১১

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১২

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৩

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৫

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৬

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৭

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৮

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৯

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

২০

Design & Developed by BD IT HOST