নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে শহিদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ জামালপুর, ০৫ আগস্ট ২০২৫: জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০:৩০টায় বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধা সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাছিনা বেগম, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর; জনাব মোঃ হারুন অর রশিদ, অধ্যক্ষ, সরকারি আশেক মাহমুদ কলেজ,জামালপুর; জনাব ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জনাব এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সভাপতি, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। উক্ত অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিবর্গ এবং আন্দোলনের সাহসী যোদ্ধারা অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীবৃন্দ দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১০

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১১

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১২

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৪

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৬

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৭

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৮

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২০

Design & Developed by BD IT HOST