News Editor
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের এবিসি কিন্ডারগার্টেনের বার্ষিক শিক্ষা সফর

রাজু আহমেদ, রাজশাহী: জ্ঞান লাভের উপায় বা মাধ্যম হল দুটি। একটি হল বই পড়া, অন্যটি শিক্ষা সফর। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। শিক্ষা সফরের উদ্দেশ্য হল বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করা বাইরের পরিবেশ থেকে বাস্তর জ্ঞান অর্জন করা স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ে বয় বিষয়েই পাঠদান করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মনোমুগ্ধকর পরিবেশে এবিসি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করেছে। রবিবার সকাল ৮টায় হাটকানপাড়া বাজার (স্কুল প্রাঙ্গণ ) থেকে শিক্ষা সফরের একটি বাস নাটোর জেলার গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশে রওনা দিয়েছে। নাটোর ‘গ্রিন ভ্যালি পার্কে’ প্রবেশের পর ইচ্ছেমতো ঘুরাঘুরি ও রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। সেখোনেই যেন সবটুকু আনন্দ খুঁজে পেয়েছে তারা। শিক্ষার্থীরা বাড়ি ফিরতে অনিচ্ছুক থাকলেও বিকেল ৪ ঘটিকায় বিদায়ের ঘন্টা বেজে গেলে সকলে একত্রিত হয়ে গ্রুপ ফটোসেশনে অংশ নেয়। পরিশেষে বিকেল ৫ টায় রওনা করা হয় বাড়ির উদ্দেশ্যে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় একশত লোকের এমন একটি শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে প্রশংসায় ভাসছেন এবিসি কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক ইসমত আরা রুমা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১০

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১১

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১২

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৩

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৪

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৫

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৬

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৭

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৮

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৯

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST