বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ অগাস্ট ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার

স্পোর্টস ডেস্কঃ

যেকোনো নির্বাচনেই কোনো পদে একজন প্রার্থী থাকলে, তিনি বিনা ভোটেই নির্বাচিত হয়ে যান। এ প্রক্রিয়ায় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদের সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য রেহেনা আক্তার।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী রেহেনা লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। হলটির বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। একই পদে শামসুন নাহার হল সংসদে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার লিমা।

রেহেনা বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হলেও, তিনি পরিচিতি পান অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলে খেলে। বয়সভিত্তিক জাতীয় দলটির হয়ে ঘরের মাঠে ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তরুণী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে রেহেনা আক্তার গণমাধ্যমকে জানান, ‘খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।

রেহেনার এই জয়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ‘রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারও বোঝাপড়া হয়ে থাকতে পারে। তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এবার যেন অন্য রকম এক প্রাণসঞ্চার হয়েছে ডাকসু নির্বাচনে। ক্রীড়াক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করা তরুণ-তরুণীরা এবার নেতৃত্বেও দেখাচ্ছেন সম্ভাবনার ঝলক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

আজ শোকাবহ ১৫ আগস্ট

১১

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১২

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৩

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৪

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৬

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৭

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৮

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৯

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST