নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ধ্যা হলে রংপুর খামার মোড়ে পরীরা নামে

নিজস্ব প্রতিনিধিঃ রংপুর শহরের এমন কিছু জায়গা আছে, যেখানে সন্ধ্যা নামলেই শহর যেন একটু থমকে দাঁড়ায়, একটু স্বপ্নে ঢুকে পড়ে। খামার মোড় ঠিক তেমনই এক জায়গা—যেখানে বাস্তব আর কল্পনার মাঝে একরকম মায়াবি আলোর পর্দা পড়ে যায়। সন্ধ্যার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ শহরের বিভিন্ন স্কুল কলেজের স্বপ্নবাজ তরুণ-তরুণীরা আড্ডা গল্পে মেতে ওঠে। কারো হাতে চা-কফির কাপ, আর মুখে আধা-কথা, আধা-কবিতা। কেউ টিউশনি শেষ করে ক্লান্ত চোখে হলেও হাসিমুখে হাজির হয় মোড়ে। কেউ আবার শুধু বন্ধুদের সঙ্গে খানিক গল্প করতেই আসে এখানে। কেউবা আসে রোমান্টিকতা নিয়ে, কেউবা আসে প্রিয় সঙ্গীনের খোঁজে আবার কেউ আসে শুধু এই জায়গার প্রেমে পড়ে। খামারবাড়ির মোড় তখন আর সাধারণ কোনও মোড় থাকে না—তা যেন এক যাদুকরী মঞ্চ। মোবাইলের ফ্ল্যাশে মুখ আলোকিত হয়ে ওঠে, হাসির ঢেউ গড়ায় চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে। টং দোকানে বাজে কোন বিরহ বা রোমান্টিক গান। আবার ঝিরঝিরে বাতাস এসে বলে “এই গল্পগুলো হারিয়ে যেও না।” এই মোড়ে প্রেম হয়, কবিতা লেখা হয়, স্বপ্ন আঁকা হয়। কেউ কেউ দূরে বসে গল্প শুনে, কেউ আবার আকাশের তারা গোনে। কেউ কাউকে মন খুলে ভালোবাসার কথা বলার সাহস খুঁজে পায় এখানেই। তাই তো মনে হয়—সন্ধ্যা হলে খামারবাড়ির মোড়ে পরীরা নামে। এরা আসলে বাস্তবেরই পরী—চোখে স্বপ্ন, মুখে হাসি, আর মনের মধ্যে অনেক অজানা গল্প। রংপুর শহরের ব্যস্ততায় এই মোড়টা যেন এক অদৃশ্য কাব্যিক বিরতি—যেখানে কেউ কাউকে পায়, কেউ কাউকে হারায়, কেউ বা শুধু নিজেকেই নতুন করে খুঁজে পায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST