সোনারগাঁয়ে হতদরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা আওয়ামী লীগ।  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৭ মে ২০২৩, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে হতদরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা আওয়ামী লীগ। 

সোনারগাঁও নারায়ণগঞ্জ

 

শ্রমিক সংকটে কৃষকের ধান ঘরে তুলতে পাশে ছুটে গেলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হত দরিদ্র কৃষক বাবুল মিয়ার এক বিঘা ও আওয়ামী লীগ কর্মী মৃত ডলিম মিয়ার আধা বিঘা জমির ধান কেঁটে মারাই দিয়ে ঘরে তুলে দিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রবিবার সকালে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু নেতৃত্ব দিয়ে ধান কাটা কর্মসূচী সম্পন্ন করেন। এতে অংশ নেন উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আঃ কাইউম,যুবলীগ নেতা জিয়াউল হোসেন, যুবলীগ নেতা পীরমোহাম্মদ,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউনুস আলী,ইমরান,বাদল,রাজিব শহিদুল্লাহ,লেকু,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইবনেসিনা প্রপেল প্রমূখ। বাবুল মিয়া বলেন, কয়েক দিন আগে থেকে তার এক বিঘা জমির ধান পেকে গেলেও অর্থাভাব সাথে শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।

প্রথমদিনে ২ জন দরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো বোরো মৌসুমে এ ধারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। পাশাপাশি কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST