ভোলায় উদ্বোধন হলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবন  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২১ জানুয়ারী ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় উদ্বোধন হলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবন 

দীর্ঘ প্রতিক্ষার পর উদ্বোধন হলো ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবন।

 

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

 

হাসপাতালের নতুন ভবনের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলার মানুষের স্বাস্থ্যসেবার দীর্ঘ ভোগান্তির অবসান হলো বলে মনে করছেন ভোলাবাসী।

 

২০১৩ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে সাত তলা বিশিষ্টি এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালে এটি নির্মান শেষ হওয়ার পর থেকে উদ্বোধনের অপেক্ষায় ছিলো।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামীম আল ইয়ামিন, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, তত্বাবধায়ক ডা. লোকমান হাকিম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্যসেবার মানউন্নয়ন হয়েছে। এখন মানুষ হাসপাতালে সেবা নিতে আসছেন, মানুষও সচেতন হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST