মা ও শিশুর সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ মে ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মা ও শিশুর সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ ব্যুরো চীফ, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ, মানবিক ও পেশাদার মিডওয়াইফ গড়ে তোলা অত্যন্ত জরুরি। একজন গর্ভবতী মা হাসপাতালে বা ক্লিনিকে গেলে প্রথম যে স্বাস্থ্যকর্মীর মুখোমুখি হন, তিনি হচ্ছেন একজন মিডওয়াইফ। তাই তাদের দক্ষতা, আচরণ ও দায়িত্ববোধের ওপরই অনেকাংশে নির্ভর করে মা ও শিশুর নিরাপত্তা।
রবিবার থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিডওয়াইফারি ইনস্টিটিউটের নবীন বরণ, ক্যাপ সিরোমনি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, তোমরা যখন ক্যাপ গ্রহণ করছো, তখন একটি রোগীকে সুস্থ করে তোলার দায়িত্বও তোমাদের কাঁধে এসে পড়ছে। মনে রাখতে হবে, একজন গর্ভবতী মা যখন হাসপাতালে আসে, তখন প্রথম সেবা ও সাহস পায় মিডওয়াইফের কাছ থেকেই। উন্নত দেশগুলোতে মিডওয়াইফরা গর্ভকালীন সেবা, ব্লাড প্রেসার, পালস রেট, হার্ট রেট পর্যবেক্ষণসহ অধিকাংশ প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিচালনা করেন। চিকিৎসকরা পরে এসে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা দেন। এজন্য মা ও শিশুর সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে দক্ষ মিডওয়াইফ ও নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। লন্ডন ও টরন্টো সফরের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, “আমি বিদেশে গিয়ে দেখেছি মিডওয়াইফ ও কেয়ারগিভারদের কত বড় চাহিদা। সেখানে উচ্চ বেতনে কাজের সুযোগ রয়েছে। কিন্তু আমাদের অনেকেই শুধু ইংরেজিতে দক্ষ না হওয়ায় সেই সুযোগ নিতে পারছে না।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা যারা মিডওয়াইফারি পেশায় আসছো, তারা অবশ্যই স্পোকেন ইংলিশ শেখার ওপর গুরুত্ব দেবে। যদি ইংরেজিতে সাবলীল হতে পারো, তাহলে বিদেশে তোমাদের জন্য অবারিত কর্মসংস্থানের সুযোগ অপেক্ষা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা, স্বাস্থ্য কর্মকর্তা হোসনে আরা বেগম, মেমন হাসপাতালের ইনচার্জ ডা. সৈয়দ দিদারুল মনির, থিয়েটার ইন্সটিটিউটের পরিচালক অভীক ওসমান, চট্টগ্রাম নার্সিং কলেজের প্রিন্সিপাল গৌরি দাশ, সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এবং সিটি কর্পোরেশন মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ লক্ষ্মী দত্ত রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক সৌদি আরবে আটক

জামালপুরে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল রানা, সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন

গভীর রাতেও রুনু তালুকদারকে একনজর দেখতে মাহমুদপুরের খাসিমারা,পুটিয়াপাড়ায় জনতার ঢল

৩৬ নং ওয়ার্ডে টিলা কাটার অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

১০

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

১১

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১২

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

১৩

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

১৪

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

১৫

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

১৬

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১৭

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১৮

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST