নিউজ এডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে সিলেট মেডিকেয়ার ও আমৃতা হাসপাতালের মতবিনিময়

সিলেট প্রতিনিধিঃ সিলেটবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করতে ভারতের দিল্লীর উপকণ্ঠে ফরিদাবাদে অবস্থিত ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল আমৃতা ও সিলেট মেডিকেয়ার এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২রা সেপ্টেম্বর রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের হলরুমে সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ডাক্তার, রোগী ও স্বজন এবং স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিদের দের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট মেডিকেয়ারের কো ফাউন্ডার রেদা মঈন রেজা এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমৃতা হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের সিনিয়র ম্যানেজার পঙ্কজ কুমার। এসময় তিনি বলেন, সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমৃতা হাসপাতাল কাজ করে যাচ্ছে। এই হাসপাতাল বাংলাদেশি রোগীদের বিশেষ আর্থিক সুবিধা ও চিকিৎসা সহায়তা প্রদান করছে। তিনি বলেন, আমৃতা হাসপাতালে রোগীদের জন্য ২৬০০ শয্যা নিয়ে, ৮১টি বিভাগের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। যা জটিল ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা ভারতে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছে। এই প্রতিষ্ঠান বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে। মতবিনিময় সভায় সিলেটের একাধিক চিকিৎসক ও পার্টনাররা উপস্থিত ছিলেন। তারা রোগীর সেবার মানোন্নয়ন এবং আমৃতা হাসপাতালে চিকিৎসার জন্য যাত্রাকারীদের জন্য সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন। এ উদ্যোগকে দুই দেশের স্বাস্থ্য সেবায় সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা সিলেটের রোগীদের জন্য চিকিৎসার আরও বিস্তৃত সুযোগ তৈরি করবে। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিত, সন্দিপন নন্দি, বিশ্বজিত সমদ্দার, ফারুখ আহমেদ খান, মৃণাল কান্তি কর্মকার, মুখতার উদ্দিন, জোসেফ আলী চৌধুরী, রামাপদ ভট্টাচার্‍্য যাদু, ময়নুল হক, আব্দুর রহমান প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST