নিউজ এডিটর
৪ জুন ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ​জামালপুরের মাদারগঞ্জে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ নির্মূল করে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ‘ওপেন হাউস ডে’ ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​গত ৩ জুন বুধবার বিকেলে মাদারগঞ্জের তেঘুরিয়া বাজারে এই সমাবেশের আয়োজন করা হয়। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাম্মদ ফারহানা ইয়াসমিন। ​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির। ​উন্মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ ও সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এলাকায় মাদকের বিস্তারসহ নানা অসামাজিক ও বেআইনি কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। ​জনসাধারণের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মোছাম্মদ ফারহানা ইয়াসমিন। তিনি উপস্থিত এলাকাবাসীকে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। তিনি যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানান। ​একই সঙ্গে, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ কর্মকর্তাকে জনবান্ধব সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদারগঞ্জ থানা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST