হিরো আলমকে গাড়ি দিতে গড়িমসি করছেন মুখলিছ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২ ফেব্রুয়ারী ২০২৩, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিরো আলমকে গাড়ি দিতে গড়িমসি করছেন মুখলিছ

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নির্বাচনি কাজে ব্যবহারের জন্য তাকে নিজের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েও গাড়ি দিতে গড়িমসি করছেন এক শিক্ষক।

 

মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার আবদুল জব্বার একাডেমি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ এম মুখলিছুর রহমান এ ঘোষণা দিয়েছিলেন। নিজের ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়ানো অবস্থায় ওই শিক্ষকের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

কিন্তু হিরো আলম লাইভ দেখে মুখলিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাড়ি দিতে গড়িমসি করেন।

 

ভিডিওতে তিনি বলেছিলেন, হিরো আলম ভোটের প্রচারে মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি নির্বাচনে জয়ী হবেন কিনা জানি না। ফল যেটাই আসুক না কেন; আমি আমার গাড়িটি তাকে উপহার দিতে চাই।

 

তিনি আরও বলেন, সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমের নির্বাচনে ছয় লাখ টাকা দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও করেছিলাম। অনেকেই সেখানে খারাপ মন্তব্য করেছেন। এর প্রতিক্রিয়ায় আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছি।

আমি সিলেটবাসীকে কলঙ্কিত করব না। আমি একজন প্রিন্সিপাল ফালতু ওয়াদা করি না। ওয়াদা অনুযায়ী আমি আমার গাড়িটি কাগজপত্র করে চিরতরে তাকে উপহার দেব।

 

নিজের গাড়ি কেন উপহার দেবেন এমন প্রশ্নের জবাবে ওই শিক্ষক বলেন, হিরো আলম একসময় জিরো ছিলেন। আজ তিনি সোনার টুকরা। তার সামনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমি গাড়িটি উপহার দেবো।

 

এ বিষয়ে হিরো আলমের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে শিক্ষক এম মুখলিছুর রহমান বলেন, তার সঙ্গে কোনো কথা হয়নি। তবে চুনারুঘাটের নরপতি গ্রামে এসে গাড়িটি নেওয়ার জন্য আমি তাকে নিমন্ত্রণ করছি।

 

গাড়িটি ৬ লাখ টাকায় কিনেছেন বলেও জানান ওই শিক্ষক।

 

এ বিষয়ে যোগাযোগ কথা হলে হিরো আলম বলেন, ভিডিওটি দেখে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম। তিনি এখন গাড়ি উপহার দিতে গড়িমসি করছেন। তার আচরণ আমার ভালো লাগেনি। তিনি হয়তো ফলোয়ার বাড়াতে এমন করেছিলেন। তিনি এটা ফালতুমি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১০

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১১

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১২

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৩

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৪

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৫

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৬

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৮

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST