ভারতকে পরাজিত করে সেমিফাইনালে বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে পরাজিত করে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রূপে দেখা যায়নি সাবিনাদের। গত দুই দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে এলেও আজ ভারতের বিপক্ষে দুর্দান্ত রূপে দেখা দিল বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেয় সাবিনারা। শেষদিকে বাংলাদেশ ফের ব্যবধান বাড়ানোর পর একটি গোল শোধ করেছে ভারতীয় মেয়েরা।
১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোল লাইন অতিক্রম করে। বাংলাদেশ গোল উৎসবে মাতে।

গোলের পর বাংলাদেশ আরো সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।

ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে উঠে। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল। ইতোমধ্যে বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে। তারা আজ ভারতকে হারালে গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলবে।

৪২ মিনিটে তৃতীয় দফায় ব্যবধান বাড়ায় বাংলাদেশ। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়ার মধ্যে বক্সের ওপর বল পান তহুরা খাতুন। জোরালো শটে গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। পরের মিনিটেই অবশ্য ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে হেড দিয়ে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী। বিরতির পর আবারও খেলা শুরু হলে কোন পক্ষই গোল করতে পারে নাই।
দ্বিতীয়র্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠে ৭২ মিনিট বাংলাদেশের ফরোয়ার্ডের আচমকা শর্ট ভারতীয় গোলরক্ষক কর্নারে বিনিময়ে রক্ষা করেন। অতিরিক্ত সময়ে ভারতীয় ফরোয়ার্ড গোলরক্ষকে একা পেয়েও গোল করতে পারে নাই। খেলায় বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST