News Editor
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

রাজু আহমেদ, রাজশাহী: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপি দেশের ৬৭টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করার লক্ষ্যে পুঠিয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলার আহবায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া – দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের নির্দেশনায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এমন অবস্থায় একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনই হতে পারে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। কেবল নির্বাচিত গণতান্ত্রিক সরকারই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। বিএনপি জনগণের দল, জনগণের মনের ভাষা বুঝতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও জনগণের মনের ভাষা বুঝে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা উচিত। আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় সমাবেশ ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সর্বাত্মকভাবে সফল করার জন্য পুঠিয়া-দুর্গাপুর বাসীর প্রিয় নেতা আবু বকর সিদ্দিকের নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে দুর্গাপুর উপজেলা সদরে বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল। এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১০

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১১

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১২

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৩

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৪

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৫

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৬

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৭

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৮

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৯

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST