
মোঃ রাসেল রান,জামালপুর:
সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধির কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে বক্তারা বলেন, সিভিএ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের চাহিদা ও দাবি তুলে ধরে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। এতে জনগণের মৌলিক সেবা সহজলভ্য হওয়ার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
প্রশিক্ষণে গ্রুপের সদস্যদের কার্যকর যোগাযোগ দক্ষতা, সমস্যা চিহ্নিতকরণ, সমাধান প্রস্তাবনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব কাজে আরও আত্মবিশ্বাসী করবে এবং জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে সহায়তা করবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST