হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে ছাত্রদল ও জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

এসময় স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যান। তার আগমনের খবরটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী এবং ছাত্রজনতা বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মনজুর আলমের বাসার সামনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় এক যুবক সরাসরি হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, ‘আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কী? আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?’

এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নাড়িয়ে তাদের শান্ত করতে দেখা যায়। পরে একজন এসে বিক্ষুব্ধদের সবাইকে সরে যেতে বলেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় সাংবাদিকদের বলেন, ‘হাসনাত আবদুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। পরে সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।’

উল্লেখ্য গেল ২ মার্চ চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে এনসিপির ইফতার আয়োজনে মনজুর আলমের ছবিসহ পানির বোতল বিতরণ আলোচনার জন্ম দেয়। আগামীতে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে নির্বাচন করার চেষ্টা করছেন বলেও আলোচনা শুরু হয়।

তবে মঙ্গলবার রাত ৮টায় এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১০

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১২

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১৩

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১৪

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

১৫

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১৬

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১৭

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১৮

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৯

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

২০

Design & Developed by BD IT HOST