ভুটানকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ অগাস্ট ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুটানকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে জয়ের মাধ্যমে আসর শুরু করলো বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তরুণীরা। দলের হয়ে একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি এবং জোড়া গোল করেন আলপী আক্তার।

বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার।

বাংলাদেশ নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের মধ্যে অ-১৭ দলের এই জয় নতুন আত্মবিশ্বাস যোগ করল। জুলাইয়ে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করে, একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয় এবং আগস্টে তারা এশিয়া কাপে ওঠে। এবার অ-১৭ দলও শিরোপার মিশন জয় দিয়ে শুরু করলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১০

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১১

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১২

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৪

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৫

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৬

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১৭

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১৮

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১৯

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

২০

Design & Developed by BD IT HOST