নিউজ এডিটর
৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট নেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে আবারও হামলার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় স্টেশন থেকে টিকিট বিক্রি করে আসার সময় প্রকাশ্যে কাউন্টারের কর্মচারীকে বেধড়ক মারধর, ৩টি টিকিট বই ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিতাস ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে কিছুদিন আগে কাউন্টারের ভেতরে ঢুকে কর্মচারীদের মারধর করে একদল বহিরাগত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সন্ধ্যা ৬টায় আবারও ওই একই চক্র স্টেশনে এসে কাউন্টারের দায়িত্বে থাকা কর্মচারী *কাউসার (২৫)* এর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কাউসারের কাঁধে ও পিঠে গুরুতর জখম করে তার কাঁধে ধারালো অস্ত্র বা লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে আছে। পরে তাকে উদ্ধার করে *জেলা সদর হাসপাতালে* ভর্তি করা হয়। হামলাকারীরা এ সময় কাউসার এর সাথে থাকা তিতাস ট্রেনের ৩টি টিকিট বই এবং বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আহতের সহকর্মীরা। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্টেশনের সাধারণ যাত্রীরা বলেন, সরকারি টিকিট কাউন্টারে এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। টিকিট কাউন্টারের এজেন্ট নিয়োগে মোটা অংকের টাকার বাণিজ্য ও চাঁদাবাজির কারণেই বারবার এই হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।এ ঘটনায় স্টেশনে নিরাপত্তা জোরদার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সচেতন মহল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

২

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

৩

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

৪

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

৫

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

৬

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

৭

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

৮

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

৯

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১০

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

১২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

১৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST